Sylhet Today 24 PRINT

সালমান খানের বিয়ে ১৮ নভেম্বর

বিনোদন ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৬

কবে বিয়ে করবেন বলিউড সুপারস্টার সালমান খান তা নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই ছিল আকাশছোঁয়া। গেল বছরের শেষে সেই আলোচনায় যোগ হয়েছে বান্ধবী লুলিয়া ভান্তুরের নাম। বেশ কয়েকবারই শোনা গেছে লুলিয়াকে বিয়ে করার তারিখ প্রকাশ হয়েছে গণমাধ্যমে। কিন্তু এবার সত্যি বিয়ে করতে যাচ্ছেন সালমান।

তার বিয়ের তারিখও চূড়ান্ত। চলতি বছরের ১৮ নভেম্বর সালমান খানের বিয়ে। পাত্রী তার গার্ল ফ্রেন্ড লুলিয়া। সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে গিয়ে সেই ইঙ্গিতই দিলেন বজরাঙ্গি ভাইজান।

অনুষ্ঠানে সানিয়া মির্জা মজা করেই সালমান খানের বিয়ে নিয়ে প্রশ্ন করেন। সে সময় সালমান জানান, আগামী ১৮ নভেম্বর তিনি বিয়ে করবেন। পাত্রী থাকছেন লুলিয়া।

সালমানের এমন রহস্যঘেরা কথায় কিছুটা উদ্বিগ্ন সালমানভক্তরা। ক্যারিয়ারের শুরু থেকে সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বরিয়া, ক্যাটরিনাসহ আরো বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও কারো সঙ্গেই থিতু হতে পারেননি সালমান।

উল্লেখ্য, সালমান খানের বাবা সেলিম খান এবং মা সামলার বিয়ে হয় ৫৫ বছর আগে ১৮ নভেম্বর। এছাড়া দুই বছর আগে তার বোন অর্পিতারও একই তারিখে বিয়ে হয়। তবে সালমানের ঘনিষ্ঠ মহল বলছে, মুখে তিনি যাই বলুন না কেন সম্ভবত এ বছর ওই দিনেই লুলিয়াকে বিয়ে করবেন সালমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.