Sylhet Today 24 PRINT

ছোটপর্দার অভিনেতার সঙ্গে কাজ করতে \'নারাজ\' দীপিকা

বিনোদন ডেস্ক |  ২০ জুলাই, ২০১৬

আসছে সেপ্টেম্বরে 'পদ্মাবতী' ছবির কাজ শুরু করবেন সঞ্জয় লীলা বানসালি। 'রামলীলা' ও 'বাজিরাও মাস্তানির' পর আবারও এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন বানসালি-দীপিকা-রণবীরের সফল ত্রয়ী। কিন্তু এরইমধ্যে 'পদ্মাবতীর' আকাশে সিঁদুরে মেঘ!
 
ছবির প্রধান চরিত্র রানী 'পদ্মাবতীর' ভূমিকায় দীপিকা পাড়ুকোন আর তার স্বামী রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে অভিনয় করার কথা 'মাসান'খ্যাত অভিনেতা ভিকি কুশলের। কিন্তু এতেই বাধ সেঁধেছেন দীপিকা!
 
সূত্রের দাবি, ছবিতে দীপিকা ও তার স্বামীর বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। যা দীপিকা একজন ছোটপর্দার অভিনেতার সঙ্গে করতে নারাজ। ৩০ বছর বয়সী 'মাস্তানি' তার স্বামীর ভূমিকায় অভিনয়ের জন্য একজন বড় তারকাকে চাইছেন।
 
'পদ্মাবতী' ছবিরও চিত্রনাট্য লিখছেন প্রকাশ কাপাডিয়া। মূলত চিত্তরের রানী পদ্মাবতীর প্রতি সম্রাট আলাউদ্দীন খিলজির আকর্ষণ নিয়ে তৈরি হয়েছে ছবিটির গল্প। ছবিতে খিলজির চরিত্রে অভিনয় করবেন দীপিকার 'বাস্তব জীবনের হিরো' রণবীর সিং।
 
তবে বলিউড অন্দরের খবর, দীপিকার আপত্তি ও ছবির অন্য অভিনেতাদের তুলনায় কম গুরুত্বপূর্ণ চরিত্র থাকায় 'পদ্মাবতী' ছেড়ে দিয়েছেন ভিকি কুশল। এমনকি ছবিতে রাজা রাওয়াল রতন চরিত্রে অভিনয়ের জন্য অডিশনও দিয়েছিলেন কুশল। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.