বিনোদন ডেস্ক | ২৮ জুলাই, ২০১৬
ছোট পর্দায় অভিনেত্রী হওয়ার সুযোগ দিচ্ছে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেলটি জানিয়েছে, তাদের আসন্ন বেশ কিছু ধারাবাহিকে নতুন মুখ নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নায়িকা চরিত্রের জন্য ২০-২২ বছর বয়সী অভিনেত্রী প্রয়োজন। আবেদনের শেষ সময় আগামী ১০ আগস্ট। আগ্রহীদের casting@deepto.tv এই ইমেইল ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে ৩ কপি ছবি ও জীবন বৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে।