Sylhet Today 24 PRINT

মাহির রান্নার স্বাদে মুগ্ধ শ্বশুড়বাড়ির লোকজন

বিনোদন ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৬

নায়িকা মাহি এখন পুরোদস্তুর গৃহিনী। বিবাহোত্তর সংবর্ধনা শেষে দিন সাতেক আগে উঠেছেন সিলেটের শ্বশুরবাড়িতে। বিরাট এক পরিবারের দায়িত্ব এখন তার কাঁধে। পরিবারের সদস্য চল্লিশেরও উপরে। সবার সঙ্গে বেশ খাতির জমিয়ে ফেলেছেন। সংসারের টুকটাক কাজকর্ম নিজেই সারছেন। নিজে হাতে রান্না করা গরুর মাংসের কালো ভূনা আর কৈ মাছ খাইয়েছেন সবাইকে। তার রান্নার হাতের তারিফও করেছেন সবাই।

বিশেষ করে স্বামী অপু তো তার হাতের গরুর মাংসের কালো ভূনার বিশেষ ভক্ত। অপু জানালেন, ‘সত্যিই ও দারুন রান্না করে। আমার তো ভালো লেগেছেই, পরিবারের সবাই একবাক্যে তার প্রশংসা করেছে।’

গরুর মাংসের কালা ভূনা নিয়ে অপু-মাহির জীবনে ছোট্ট একটা ঘটনাও আছে। ঘটনাটা চারবছর আগের। শোনালেন মাহি, ‘তখন অপুর সঙ্গে নতুন নতুন পরিচয় হয়। আমাদের বাসায় একবার বেড়াতে এসেছিলো। তখনই আমি জীবনের প্রথমবার রান্না করেছিলাম, গরুর কালা ভূনা। ওকে খাওয়ানোর জন্যই রান্না করেছিলাম। ওইটা নাকি ওর মুখে এখনো লেগে আছি।’

উল্লেখ্য, দিন দু’য়েক পরই ঢাকায় ফিরবেন মাহি। তার নতুন চলচ্চিত্র ‘হারজিৎ’-এর শুটিংয়ে অংশ নেবেন। শুটিং শেষে ফের ফিরে যাবেন সিলেটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.