Sylhet Today 24 PRINT

অভিনয়ের প্রলোভনে মডেলকে যৌন হয়রানি, অভিনেতা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৬

অভিনয়ে সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণী মডেলকে ধর্ষণের অভিযোগে টালিউডের এক অভিনেতা-চিত্রগাহককে আটক করা হয়েছে।

ওই মডেল অভিযোগ করেছেন, আপত্তিকর ছবি তুলে তা প্রকাশের হুমকি দেওয়া হচ্ছিল তাকে। এর প্রেক্ষিতে অভিনেতার বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

জিনিউজ জানিয়েছে, উঠতি মডেলকে কাজের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন অনিকেত দাঁ নামের ওই অভিনেতা।

এ ঘটনায় কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ করেছেন ওই তরুণী। অভিযোগে বলা হয়, ওই মডেলের আপত্তিকর ছবি তুলে রাখেন অনিকেত। এরপর সেই ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে সে।

মডেলের অভিযোগ, এরপর থেকে অভিনেতা অনিকেত তাকে হুমকি দেন- ঘটনার কথা পুলিশকে জানালে সেই সব ছবি ফাঁস করে দেওয়া হবে।

পরে শনিবার সকালে ওই মডেলের অভিযোগের ভিত্তিতে অভিনেতা-চিত্রগাহক অনিকেতকে আটক করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.