Sylhet Today 24 PRINT

প্রযোজককে বিয়ে করলেন নায়িকা জেনিফা

বিনোদন ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৬

‘মুসাফির’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে নায়িকা মারজান জেনিফার। আরেফিন শুভর বিপরীতে চলচ্চিত্রটি মুক্তি পায় চলতি বছরের এপ্রিলে।

‘মুসাফির’ মুক্তির আগেই হাওয়ায় ছড়িয়েছিলো চলচ্চিত্রটির প্রযোজক জোবায়ের আলমের সঙ্গে জেনিফার প্রেমের খবর‌। ছবিটি মুক্তির পরপরই তারা বিয়ের পিঁড়িতে বসবেন, এমনও খবরও শোনা গিয়েছিলো।

অবশেষে সেই খবর সত্যি হলো। পারিবারিক আয়োজনে ছোট পরিসরে দুজন মালাবদল করলেন গতকাল শুক্রবার রাতে। প্রযোজক জোবায়ের আলমের সঙ্গে ঘর বাঁধলেন জেনিফা।

নায়িকা জানালেন, তাদের প্রেমটা দু’বছরের। অবশেষে গতকাল রাতে সম্পর্কটিকে সামাজিকতায় বাঁধলেন তারা।

জেনিফা বলেন, ‘ মুসাফির করতে গিয়েই তার সঙ্গে আমার পরিচয়। এখন আমরা মুসাফির এর সিক্যুয়েল নিয়ে ব্যস্ত। সামনেই দেবের বিপরীতে যৌথ প্রযোজনার একটি ছবিতেও কাজ করবো। কথা চলছে। সিনেমা থামবে না।’

জানা গেছে, অচিরেই বিবাহোত্তর সংবর্ধণা অনুষ্ঠান আয়োজন করবেন তারা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.