Sylhet Today 24 PRINT

ব্রেট লির চুম্বন দৃশ্যে সেন্সর বোর্ডের আপত্তি

বিনোদন ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৬

ক্রিকেট ছাড়ার পর বলিউডের সঙ্গে বেশ সখ্য তৈরি হয়েছে অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির। এর আগে গিটার হাতে তিনি আশা ভোসলের সঙ্গেও একটি ভিডিও অ্যালবামে অভিনয় করেছিলেন। আইপিএল খেলার সময় প্রীতি জিনতার সঙ্গেও তার বন্ধুত্ব হয়েছে।

তবে এবার নিজেই নায়ক হিসেবে  একটা চলচ্চিত্রে অভিনয় করেছেন। 'আন-ইন্ডিয়ান' নামের এ সিনেমা পরিচালনা করেছেন অনুপম চোপড়া। নায়িকা হিসেবে ব্রেট লির সঙ্গে আছেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান তানিস্থা চ্যাটার্জি।

সিডনিভিত্তিক এ সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে অনেক আগেই। তবে কমেডিভিত্তিক রোমান্টিক এ ছবিটি ভারতে মুক্তি পেতে গিয়ে সেখানকার সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়েছে। সিনেমায় ব্রেট লির একটি চুম্বনের দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.