Sylhet Today 24 PRINT

চিত্রনায়িকা পরিমনিকে অপহরণের চেষ্টা, ৩ জন আটক

বিনোদন ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৬

জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনিকে অপহরণের চেষ্টা হয়েছে কক্সবাজারে। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাতে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে শুটিং চলাকালে জনপ্রিয় এই নায়িকাকে অপহরণের চেষ্টা চলে বলে খবর পাওয়া যায়।

ঘটনার বর্ণনায় পাওয়া গেছে, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘রক্ত’ ছবির শুটিং চলছিল মিঠাছড়ির অ্যামিউজমেন্ট ক্লাবের শুটিং স্পটে।

জাজ মাল্টিমিডিয়ার প্রোডাকশন ম্যানেজার মোহাম্মদ উজ্জ্বলের বরাত দিয়ে একটি সূত্র জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে শুটিংয়ের শেষ পর্যায়ে একদল দুর্বৃত্ত অতর্কিতে হানা দেয়। এ সময় নায়িকা পরীমনিকে অপহরণের চেষ্টা করা হয়।

এই হামলায় শুটিং ইউনিটের এক নারী সদস্যসহ তিনজন আহতও হয়েছেন। তবে পরীমনি অক্ষত রয়েছেন।  

ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে পরীমনি বলেন, আমি সেভ আছি, ভালো আছি।

খবর পেয়ে রামু থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.