Sylhet Today 24 PRINT

অবশেষে হলে মুক্তি পেল ‘কসমিক সেক্স’

বিনোদন ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৬

‘কসমিক সেক্স’ ছবির মুক্তি নিয়ে প্রথম থেকেই প্রচুর বাঁধার সম্মুখীন হতে হয়েছে ছবির পরিচালক অমিতাভ চক্রবর্তীকে। তবে সব বাঁধা কাটিয়ে অবশেষে কলকাতার মেনকা হলে মুক্তি পেল ‘কসমিক সেক্স’।

সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় ২০১৪ সালে ছবিটি অনলাইনে রিলিজ করেছিলেন পরিচালক অমিতাভ চক্রবর্তী। আর এবার সেন্সর বোর্ডের 'এ' সার্টিফিকেট পেয়ে মুক্তি পেল 'কসমিক সেক্স'। মুক্তির দিন দক্ষিণ কলকাতার মেনকা হলে উপস্থিত ছিলেন ছবির পরিচালকসহ কলাকুশলীরা।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টালিউডের অভিনেত্রী ঋ সেন। ছবিতে নিজের চরিত্র সম্পর্কে জানাতে গিয়ে ঋ বলেন, চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। মেনকা হলে আরও উপস্থিত ছিলেন অভিনেতা মুরারী মুখার্জি।

২০১২ সালে কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। এই চলচ্চিত্রে যৌনতা এবং আধ্যাত্মিকতার মধ্যে এক ধরনের সংযোগের বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে হিন্দু দেহতত্ত্বের প্রভাব রয়েছে, যা প্রান্তিক পুরুষ এবং নারীদের মধ্যে আজও চর্চা হয়ে আসছে।

সূত্রঃ জিনিউজ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.