Sylhet Today 24 PRINT

সালমানের চাইনিজ নায়িকা

বিনোদন ডেস্ক |  ১০ আগস্ট, ২০১৬

মধ্য বয়সে এসেও পর এক সুপার ডুপার হিট ছবি উপহার দিয়ে চলেছেন ‘বজরঙ্গি ভাইজান’ সালমান খান। তার সঙ্গে জুটি বেঁধে অনেক নায়িকাই আজ সুপারস্টার।

এবার সাল্লুর নায়িকা হলেন চীনা সুন্দরী জু জু। অনেকদিন পর সালমান খানের সঙ্গে দেখা যাবে নতুন কোনো নায়িকাকে।

জানা গেছে, পরিচালক কবীর খানের নতুন ছবি ‘টিউবলাইট’- এ সালমানের বিপরীতে বলিউডে অভিষেক হতে চলেছে চিনা অভিনেত্রী জু জু’র৷ বলিউডে প্রথমবার অভিনয় করতে এলেও নিজের দেশে কিন্তু এই অভিনেত্রী বেশ জনপ্রিয়৷ ‘হোয়াট উওম্যান ওয়ান্টস’, ‘সাংহাই কলিং’ এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি৷

সালমানের নায়িকা হওয়ার সুযোগ পেয়ে দারুণ খুশি জু জু৷ সালমানের সঙ্গে টুইটারে একটি ছবিও পোস্ট করেছেন এই নায়িকা৷ সঙ্গে এও জানিয়েছেন, হিন্দি শিখতে শুরু করেছেন তিনি৷

১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘টিউবলাইট’৷ যুদ্ধের আড়ালে রয়েছে একটি মিষ্টি প্রেমকাহিনী৷ ভারতীয় ছেলের সঙ্গে চীনা মেয়ের প্রেম৷ আর সে কারণেই জু জু-কে বেছে নিয়েছেন পরিচালক৷ লাদাখের কনকনে ঠান্ডায় ইতিমধ্যে শুটিংও শুরু করে দিয়েছেন কবীর খান৷ কয়েকদিন আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন সালমান৷ স্পটে পৌঁছে গেছেন জু জু-ও৷

এর আগে সালমানকে নিয়ে কবীর খানের দু’টি ছবিই বক্স অফিসে সুপারহিট হয়েছিল৷ ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘এক থা টাইগার’ ভারতের বাজারে ৩০০ কোটির উপর ব্যবসা করেছিল৷ এবার রুপালী পর্দায় নতুন জুটির কারিশমা দেখার অপেক্ষায় দর্শকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.