Sylhet Today 24 PRINT

‘তিনি আর অভিনয় করবেন না’

বিনোদন ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৬

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম আর অভিনয় করবেন না ভাবলে ভুল করবেন। এটি তাঁর একটি নাটকের নাম। আগামী ঈদে আসছে মোশাররফ করিমের নাটক ‘তিনি আর অভিনয় করবেন না’।

নাটকটি নির্মাণ করছেন আর বি প্রীতম। নাটকের কেন্দ্রীয় চরিত্র মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন সোনিয়া হোসেন।

জানা গেছে, নাটকটির বেশিরভাগ দৃশ্যধারণ করা হবে এফডিসিতে। কারণ নাটকটির বিষয় এফডিসিকেন্দ্রিক এবং নাটকের পুরোটা জুড়েই থাকবে সিনেমার আবহ। আসছে কোরবানী ঈদে নাটকটি আরটিভিতে প্রচার করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.