Sylhet Today 24 PRINT

পোশাকে মোদির ছবি, সমালোচিত রাখি সাওয়ান্ত

অনলাইন ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৬

বলিউডের আলোচিত-সমালোচিত রাখি সাওয়ান্ত এবার নতুন করে বিতর্কে জড়িয়েছেন। এ বিতর্ক আগেকার সব বিতর্ককে ছাপিয়ে গেছে। এবার রাখি নিজের শরীরে জড়ানো পোশাকে নিয়ে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, আর এতেই চারদিকে উঠেছে সমালোচনার ঝড়।

বলিউডের কন্ট্রোভার্সি কুইন হিসেবে পরিচিত রাখি সাওয়ান্ত এর আগে কখনও পর্ণ সিনেমায় নামার ঘোষণা দিয়ে আবার কখনও নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে।

সম্প্রতি তিনি এমন পোশাক পরলেন, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সে সব ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন রাখি।

আর কয়েকদিন পর ভারতের স্বাধীনতা দিবস। তাই নিজের পোশাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ছাপিয়েছেন রাখি। সেই পোশাক পরে ছবিও তুলেছেন। কিন্তু এমনভাবে এবং এমন স্থানে সেই সব ছবি রয়েছে যা চরম দৃষ্টিকটু। আর সে সব ছবি নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।

ঘনিষ্ঠ মহলে রাখির সাফাই, তিনি নাকি স্বাধীনতা দিবস পালন করছেন!

আমেরিকায় একটি প্রি ইন্ডিপেন্ডেন্স পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন রাখি। সেখানেই এই পোশাক পরেছিলেন। কেউ আঁচ করতে পারেননি, রাখি এমন কাণ্ড ঘটিয়ে বসবেন। ওয়েব দুনিয়ায় ভাইরাল সেই ছবি দেখে অনেকেই বলছে, এমনটা না করলেই পারতেন রাখি!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.