Sylhet Today 24 PRINT

দিল্লিতে ফ্ল্যাটে আটকে ছাত্রীকে গণধর্ষণ, ভিডিও ধারণ

সিলেটটুডে ইন্টারন্যশনাল ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৬

দিল্লিতে একটি ফ্ল্যাটে আটকে রেখে দুদিন ধরে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গণধর্ষণে ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, দিল্লির দক্ষিণাঞ্চলে কালকাজি এলাকায় একটি ফ্ল্যাটে করণ সিং ও সঞ্জয় কুমার নামে দুই ব্যক্তি গত ৬ ও ৭ আগস্ট দুদিন আটকে রেখে ওই স্কুলছাত্রীকে গণধর্ষণ করে।

এ সময় তাদের দুই সহযোগী মহেশ ও কালা এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। বাদশাহপুর থানার পুলিশ কর্মকর্তা প্রবীণ মালিক জানান, এ ব্যাপারে গুরগাঁওয়ের ওই ছাত্রী থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে সে উল্লেখ করেছে, নিজ গ্রাম পালরার বাসিন্দা করণ তাকে কালকাজির মন্দির দেখানোর কথা বলে গত শনিবার গুরগাঁও বাসস্টেশন থেকে মোটরসাইকেলে নিয়ে আসে।

মন্দির দেখার পর তাকে একটি ফ্ল্যাটে আটকে রেখে করণ তার তিন বন্ধুকে ডেকে এনে গণধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে বলেও ধর্ষণকারীরা ছাত্রীকে হুমকি দেয়।

ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে গণধর্ষণের আলামত পেয়ে পুলিশ ওই চারজনের বিরুদ্ধে মামলা নিয়েছে। কিন্তু, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.