Sylhet Today 24 PRINT

অদ্ভুত শর্ত প্রিয়াঙ্কার!

বিনোদন ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৬

যদিও খুব শীঘ্রই ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বন্ড গার্ল হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তবুও উৎসুক সাংবাদিকদের জানতে ইচ্ছা হয়েছিল, হলিউডের বিখ্যাত বন্ড সিরিজে অভিনয়ের প্রস্তাব পেলে কি সে প্রস্তাবে সাড়া দেবেন প্রিয়াঙ্কা?

প্রশ্নের উত্তরে সাবেক এই বিশ্বসুন্দরী জানিয়েছেন, হ্যাঁ, সাড়া তিনি দেবেন। কিন্তু তাঁর একটি শর্ত আছে। না, সে শর্ত অর্থকড়ি সংক্রান্ত কিছু নয়। শর্ত হলো, তাঁর চরিত্রটির নাম ‘জেইন’ হতে হবে। এত নাম থাকতে এই নামটি কেন? না, এর কোন উত্তর দেননি প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার সময় এখন আমেরিকান টিভি সিরিয়াল কোয়ান্টিকোর দ্বিতীয় কিস্তি আর হলিউড ছবি ‘বেওয়াচ’ ও ‘প্রজেক্ট রানওয়ে’র জন্য বরাদ্দ। টাইমস অব ইন্ডি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.