Sylhet Today 24 PRINT

মাদাম তুসোয় ক্যাটের মূর্তি

বিনোদন ডেস্ক  |  ২৭ মার্চ, ২০১৫

এবার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, হৃত্বিক রোশন, ঐশ্বর্য রাই বচ্চন, কারিনা কাপুর ও মাধুরী দীক্ষিতের পাশে এসে দাঁড়ালেন ক্যাটরিনা কাইফ। লন্ডনের মাদাম তুসো জাদুঘরে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মোমের মূর্তি উন্মোচন করা হচ্ছে।

ক্যাট নিজেই এ মূর্তি উন্মোচন করবেন বলে জানা গেছে। ২৭ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। পাশাপাশি ক্যাটের সাবেক প্রেমিক ও বলিউডের প্রভাবশালী তারকা অভিনেতা সালমান খানও হাজির থাকবেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, 'বিষয়টি সত্যিই অবিশ্বাস্য। আমাকে এ সম্মান দেয়ার জন্য মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।'

জানা গেছে, কিছুদিন আগে মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ বলিউডের অভিনেত্রীদের ওপর একটি জরিপ চালিয়েছিল। এ জরিপে জনপ্রিয়তার বিচারে ক্যাটের নাম সবার শীর্ষে চলে আসে। এর পরই জাদুঘর কর্তৃপক্ষ ক্যাটের মূর্তি স্থাপনের উদ্যোগ নেয়।

মাদাম তুসোর পক্ষ থেকে টুইটারে এক বার্তায় জানানো হয়েছে, মূর্তিটির জন্য এ অভিনেত্রীর নাচের একটি ভঙ্গি মনোনীত করা হয়েছে।

২০ সদস্যের একটি দল দিনরাত পরিশ্রম করে লাস্যময়ী ভঙ্গিমায় মূর্তিটিকে সূক্ষ্মভাবে তৈরি করেছেন। এটি নির্মাণে প্রায় দেড় লাখ ব্রিটিশ পাউন্ড খরচ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.