Sylhet Today 24 PRINT

সানি লিওনের শরীর, মৌসুমী হামিদের মাথা!

বিনোদন ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৬

ফিরোজ খান প্রিন্স পরিচালিত নতুন সিনেমা ‘মাস্তানি’তে পোস্টার নকলের অভিযোগ উঠেছে।

সাবেক ইন্দো-কানাডিয়ান পর্নো অভিনেত্রী সানি লিওনের শরীর ছবির পোস্টারে জুড়ে দিয়ে সেখানে বাংলাদেশি অভিনেত্রী মৌসুমী হামিদের মাথা বসানো হয়েছে। ইতিমধ্যে ছবির পোস্টার ও সানি লিওনের সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।

‘মাস্তানি’ চলচ্চিত্রে মৌসুমী হামিদকে নিয়ে অ্যাকশন দৃশ্যের একটি পোস্টার করা হয়েছে। যেখানে দেখা গেছে, শুধু মাথা মৌসুমী হামিদের আর বাকি শরীর সানি লিওনের।

চলচ্চিত্রটিতে মৌসুমী হামিদ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী মারুফ, মৌমিতা, ইলিয়াস কোবরা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.