Sylhet Today 24 PRINT

চুপিসারে বিয়েটা সেরে ফেললেন সালমান!

বিনোদন ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৬

রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুরের সঙ্গে বেশ কিছুদিন ধরেই সালমান খানের বিয়ে নিয়ে জোর গুঞ্জন উঠেছে বলিউডে। আর তখনই রটে গেল নতুন আরেক খবর। এখন জানা গেছে, ইতোমধ্যেই রোমানিয়ান সুন্দরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর। রোমানিয়ার একটি শীর্ষ ট্যাবলয়েডের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে এই সময়।

খবরে বলা হয়, রোমানিয়ার জনপ্রিয় ট্যাবলয়েড 'ক্লিক' এর একটি প্রতিবেদনে সালমান-লুলিয়ার সম্পর্কটা নতুন মাত্রা পেয়েছে। প্রতিবেদনে লুলিয়াকে সম্বোধন করা হয়েছে 'দোয়াম্মা খান' হিসেবে। কথাটির অর্থ রয়্যাল মিসেস খান। এখন প্রশ্ন হল ভারতীয় সংবাদমাধ্যমে নিজের বিয়ের কথাটা চেপে গেছেন সালমান? নাকি রোমানিয়ার সংবাদমাধ্যম সালমান-লুলিয়ার কথা বলতে গিয়ে একটু বেশি বলে ফেলেছে। এবার সত্যিটা জানতে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।

উল্লেখ্য, বলিউডের সুলতান তাঁর বিয়ের ব্যাপারে কখনও সরাসরি মুখ না খোলেননি। তবে বেশ কয়েকটি পার্টিতে একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে। অতি সম্প্রতি লেহ লাদাখে নিজের আপকামিং ফিল্ম টিউবলাইট-এর শ্যুটিং শেষ রেছেন দাবাং স্টার। সেখানেও তাঁর সঙ্গী ছিলেন রোমানিয়ান সুন্দরী। দুজনে গোটা এলাকা ঘুরে দেখার পাশাপাশি তিব্বতী ধর্মগুরু দলাই লামার সঙ্গেও দেখা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.