Sylhet Today 24 PRINT

লম্বা ছুটি নিয়ে স্বপরিবারে অস্ট্রেলিয়া যাচ্ছেন মিম

বিনোদন ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৬

মায়ের সাথে মিম

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অবকাশযাপনের জন্য লম্বা ছুটি নিয়ে স্বপরিবারে অস্ট্রেলিয়া ভ্রমণে যাচ্ছেন।

মিমের হাতে এখন কাজ নেই, অনেক কাজ করে ক্লান্ত। তাই এই সুযোগে একটু বেড়িয়ে আসাই যায়। বর্তমানে ডাবিং চলছে মিম অভিনীত 'আমি তোমার হতে চাই' ছবির।

এটা শেষ করেই এ মাসের ৩০ তারিখে বাবা, মা ও ছোট বোনকে নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন এই অভিনেত্রী। ঘোরাঘুরির পাশাপাশি ছোট বোন প্রজ্ঞা সিনহার উচ্চশিক্ষার জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের খোঁজও করবেন তিনি।

এ বছরের শুরুর দিকেই সপরিবার অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল মিমের। কিন্তু সে সময় ভিসা না পাওয়ায় আর যাওয়া হয়নি।

মিম জানান, আগামী মাসের শেষ সপ্তাহে তারা দেশে ফিরবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.