Sylhet Today 24 PRINT

ঈদের নাটকে ক্রিকেটার জাহানারা

বিনোদন ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৬

প্রথমবারের মতো টিভি পর্দায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম। নাটকের নাম ‘লাইফ ইজ বিউটিফুল’।

আসন্ন ঈদুল আজহায় উপলক্ষে নির্মিত এই নাটকে জাহানারার বিপরীতে অভিনয় করবেন ক্লোজ আপ তারকা মেহরাব। নাটকটিতে আরো অভিনয় করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী আরিফ খান জয়।

প্রথমবারের মতো নাটকে অভিনয় করা নিয়ে জাহানারা বললেন, ‘অভিনয়টা সহজ না। আমার কাছে কঠিনই মনে হয়েছিল। অভিনয়ের চেয়ে ক্রিকেট খেলা সহজ। তবে নাটকের গল্পটা খুবই সুন্দর। আশা করি দর্শকদের ভাল লাগবে।’

‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। ছয় বছর আগে তিনি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়েও নাটক নির্মাণ করেছিলেন।

উল্লেখ্য, জাহানারার আগে ছোট পর্দায় কাজ করেছিলেন মেহরাব হোসেন অপি, রকিবুল হাসান, ইমরুল কায়েস ও হাবিবুল বাশার সুমন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.