Sylhet Today 24 PRINT

কে তুমি ‘মনোহরিণী’

বিনোদন ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

তাকে দেখলেই বা তার কণ্ঠ শুনলেই প্রেমে পড়তে বাধ্য। এমনই মনোহরিণী সে নারী। তাকে নিয়ে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।

সামাজিক মাধ্যমে বিচরণকারীরা খুঁজে পেয়েছে তাদের নতুন হৃদয়হরণীকে। কিন্তু কে এই নারী?

নাম এর মোমিনা মুস্তেশান। পাকিস্তানী নাগরিক। দিন কয়েক আগে প্রখ্যাত গায়ক রাহাত ফতেহ আলি খানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন কোক স্টুডিওতে।

রাহাতের সঙ্গে তিনি গলাও মিলিয়েছিলেন। খ্যাতনামা উস্তাদের সঙ্গে গায়কীতে সমানে সমানে পাল্লা দিয়ে যান এই তরুণী গায়িকা। তার পারফরম্যান্সে মু‌গ্ধ হয়ে যান সকলে।

কিন্তু সেই মুগ্ধতার মাত্রা যে ঠিক কতখানি তা টের পাওয়া যায় অনুষ্ঠানটি সম্প্রচারের দিন কয়েকের মধ্যেই। সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে মোমিনাকে নিয়ে।

দেখা যায়, তিনি মন জিতে নিয়েছেন ছোটবড় সকলেরই। কিন্তু কী এমন রয়েছে এই তরু‌ণীর মধ্যে যাতে ঘায়েল হচ্ছেন সকলে!

তার অনুপম গায়কী তো তার বড় সম্বল বটেই। কিন্তু সেটাই সব নয়। সেইসঙ্গে অসম্ভব সুন্দরীও তিনি। সারল্যে পরিপূর্ণ মোমিনার মু্খশ্রী। সেইসঙ্গে তার চোখ দু’টিতে রয়েছে অতল গভীরতা। ঠোঁটে সবসময় লেগে রয়েছে মনকাড়া হাসি। এই সবকিছুর সম্মিলনে তিনি জয় করে নিয়েছেন সকলের মন।

মোমিনা যে শুধু রুপ সৌন্দর্য আর অনুপম কণ্ঠের অধিকারী, তা নয়। আরও নানান গুণে গুণান্বিত তিনি। একাধারে তিনি একজন গীতিকার, ইঞ্জিনিয়ার, এবং গণিতবিদও।

এত অল্প বয়সেই চারদিকে যার এতো সুনাম আর খ্যাতি। বোঝাই যাচ্ছে হারিয়ে যেতে আসেননি মোমিনা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.