Sylhet Today 24 PRINT

ভারতে বিমান বাহিনীর প্রশ্নপত্রে দীপিকা!

বিনোদন ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

কেউ কি জানতেন, ইন্ডিয়ান এয়ার ফোর্সের ইঞ্জিনিয়ার হতে চাইলে দীপিকা পাড়ুকোনের খবর রাখতে হবে! হয়তো কেউই ভাবেননি এমনটা। তবে এবার ভাবতে হবে।

বলিউড সম্প্রতি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার বিষয়বস্তু হয়ে উঠেছিলো। কয়েকদিন আগেই ভেল্লোর ইন্সস্টিটিউট অফ টেকনোলজির প্রশ্নপত্রে উঠে এসেছিল প্রভাসের ‘বাহুবলি’ সিনেমাটি। ইঞ্জিনিয়ার হতে চাওয়া পড়ুয়াদের ‘বাহুবলি’র সেট ডিজাইন করতে বলা হয়েছিল।

আর এবার পরীক্ষায় খাতায় উঠে এল দীপিকা পাড়ুকোনের নাম। ভারতীয় বিমান বাহিনীর প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্রে জানতে চাওয়া হয়, কোন ছবির জন্য ২০১৬ সালে ফিল্মফেয়ার পেয়েছেন বলিউডের মস্তানি?

এক পড়ুয়ার মাধ্যমে প্রশ্নপত্রের সেই অংশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সূত্র: সংবাদ প্রতিদিন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.