Sylhet Today 24 PRINT

শুধু লোক হাসিয়ে আয় কোটি টাকা!

বিনোদন ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

তিনি খ্যাতিমান কোনও বলিউড তারকা নন। একজন কমেডিয়ান। আর কমেডিয়ান হয়ে তারকাদের সঙ্গে টেক্কা দেওয়া মোটেও সহজ কাজ নয়। কিন্তু কঠিন এই কাজটি শুধু হাসি দিয়েই সহজ করে দেখালেন কৌতুকশিল্পী কপিল শর্মা। তার আয়ের পরিমাণ দিয়েই বলিউডের শীর্ষ তারকাদের পেছনে ফেলেছেন তিনি।

সম্প্রতি কপিলের পারিশ্রমিক নিয়ে ভারতীয় মিডিয়া প্রকাশ করেছে একটি খবর। তুমুল জনপ্রিয় এই কৌতুকশিল্পীর প্রতিদিনের আয় প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা। সনি টিভির বহুল জনপ্রিয় ‘কমেডি নাইটস উইথ কপিল’র প্রত্যেক পর্ব থেকে ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নিলেও এই শো’র জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিকও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এখন তিনি প্রতিমাসে এই শো থেকে আয় করেন পাঁচ কোটি টাকা!

ওই খবর জানাচ্ছে, কপিল বর্তমানে যেকোনো কমেডি শো উপস্থাপনা করার জন্য ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি কপিল বিদেশে শো করে আয় করেন এক কোটি টাকা। এছাড়া বিজ্ঞাপন থেকেও মোটা টাকা আয় করছেন তিনি।

এদিকে বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট একদিনের শুটিং এর জন্য পারিশ্রমিক পেয়ে থাকেন ৭৫ লক্ষ থেকে এক কোটি টাকা। আর রণবীর সিং এক থেকে দেড় কোটি টাকা পান একদিনের পারিশ্রমিক। সে হিসেবে কপিল টেক্কা দিচ্ছেন অনেক বলিউড সেলিব্রিটিদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.