Sylhet Today 24 PRINT

প্রকাশ হলো প্রীতি জিনতার বিয়ের ছবি

বিনোদন ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনেকটা চুপিসারেই প্রেমিক জিন গুডএনাফের সঙ্গে বিয়েটা সেরেছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। বিয়েতে নিমন্ত্রিত ছিলেন নায়িকার হাতেগোনা কয়েকজন বন্ধু আর আত্মীয়েরা। এরপর মুম্বাইয়ে বিয়ের রিসেপশন পার্টি দিয়েছিলেন অভিনেত্রী। সেই পার্টির ছবি প্রকাশ হয়েছিলো মিডিয়ায়। কিন্তু প্রীতির বিয়ের ছবি ছিল অপ্রকাশিত।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিয়ের সেই ছবি। বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সেজেছিলেন ৪১ বছর বয়সী এই নায়িকা। স্বামী জিনের পরনেও ছিল ভারতীয় পোশাক।

জানা গেছে, বিয়ের ছবিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি। আর নিলামে ছবি বিক্রির টাকা প্রীতি দেবেন তার নিজের স্বেচ্ছাসেবী সংস্থাকে।

২০০৫ সাল থেকে নেস ওয়াদিয়ার সঙ্গে প্রেম ছিলো প্রীতি। ২০০৯ সালে একটি পার্টিতে প্রীতি তাকে চড় মারার অভিযোগ তোলেন নেস ওয়াদিয়ার বিরুদ্ধে। ২০১৪ সালে নেসের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি। এরপর তাদের সম্পর্ক নিয়ে আর কিছু শোনা যায়নি।

এরপর গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের নাগরিক জিন গুডএনাফের সঙ্গে তার মন-দেওয়া নেওয়ার খবর বের হয়। তার মাস তিনেক পরই গুডএনাফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এক সময়ের তুমুল জনপ্রিয় এ নায়িকা।

 

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.