Sylhet Today 24 PRINT

লাকি আখন্দের জন্য গাইবেন নেহা

বিনোদন ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৬

অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন বরেণ্য সঙ্গীতশিল্পী লাকী আখন্দের জন্য গান গাইবেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার। আগামী ৩০ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে 'নেহা কাক্কার লাইভ ইন ঢাকা' শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লাকী আখন্দের চিকিৎসা সহায়তার লক্ষ্যে নেহা কাক্কারের পাশাপাশি বাংলাদেশের অনেক শিল্পী এতে গান পরিবেশন করবেন। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ লাকী আখন্দের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

আয়োজকরা জানান, কনসার্টে অংশ নেওয়ার জন্য নেহা ২৯ সেপ্টেম্বর সকালে বাংলাদেশে আসবেন। কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০, ২০০০ ও ৩৫০০ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.