Sylhet Today 24 PRINT

ম্যাকগ্রার চরিত্রে অক্ষয় কুমার!

বিনোদন ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৬

কিছুদিন আগে মুক্তি পেয়েছে সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক আজহার উদ্দিনের বায়োপিক। মুক্তির অপেক্ষায় আছে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক। এবার অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার জীবনী নিয়েও ছবি হতে চলেছে। আর এই ছবিতে অভিনয় করতে পারেন অক্ষয় কুমার।

ম্যাকগ্রা জানিয়েছেন, “কয়েকদিন আগে আমায় বলা হয়েছিলো আমার উপর বায়োপিক করার জন্য। হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান আমার চরিত্রে অভিনয় করতে পারে। ও নিজেও একজন অস্ট্রেলিয়ান, ক্রিকেটও খুব ভালবাসে। কিন্তু বলিউড থেকেও একজনের নাম জানতে চাওয়া হয় আমার কাছে। আমি অক্ষয় কুমারের নাম প্রস্তাব করেছি।”

৪৬ বছরের সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কীর্তি অনেক। টেস্ট ক্রিকেটে ফাস্ট বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এখনও তারই দখলে। অস্ট্রেলিয়ার হয়ে তিনবার বিশ্বকাপ জিতেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.