Sylhet Today 24 PRINT

‘কোনোদিনই চুমু খাবো না’

বিনোদন ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৬

বলিউডে এখন যেসব সিনেমা তৈরি হচ্ছে তার অধিকাংশগুলোতেই কিছু ঘনিষ্ঠ দৃশ্য বা নায়ক-নায়িকার লিপ লকের দৃশ্য রয়েছে।

বলিউডের অনেক বড় বড় নায়িকাও এ ধরনের দৃশ্যে অভিনয় করেছেন। কিন্তু তিনি এখনও পর্যন্ত লিপ লকের দৃশ্যে অভিনয় করেননি।

তিনি বলিউডের দাবাংখ্যাত নায়িকা সোনাক্ষী সিনহা। ভবিষ্যতেও এ ধরনের চরিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছেন তিনি।

সোনাক্ষী সিনহা বলেন, 'যেহেতু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই কোনোদিনই পর্দায় চুমু খেতে পারব না। এটা আমার একটা নিজস্ব নীতি বলতে পারেন। যেটা আমি সব সময় মেনে চলি।

প্রসঙ্গত, শুক্রবার সোনাক্ষী অভিনীত সিনেমা ‘আকিরা’ মুক্তি পেয়েছে। সিনেমায় দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

র‌্যাগিংয়ের গল্প নিয়ে তৈরি ছবিটি প্রথম দিনে ৫ কোটি রুপি আয় করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.