Sylhet Today 24 PRINT

ক্যাটরিনার ‘বিরল’ প্রতিভা!

বিনোদন ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৬

কিছু কিছু মানুষের শরীরে যেন সুইচ বসানো থাকে। বেশি কিছু করতে হয় না। সুইচ ‘অফ’ করে দাও। ব্যস, সঙ্গে সঙ্গে ঘুম! এই বিরল প্রতিভা আছে ক্যাটরিনা কাইফের। বার বার দেখো ছবির প্রচারণায় ক্যাটরিনা ও সিদ্ধার্থ মালহোত্রা এখন ভারতের নানা প্রান্তে ছুটছেন। এরই মধ্যে সিদ্ধার্থ একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, ক্যাটরিনা গাড়ির মধ্যেই বেশ নাক ডাকছেন!

আসলে তারকাদের জীবন যে কত কঠিন, সেটা বেশ বোঝা যায় এই ভিডিও দেখলে। ছোটে আর ছোটে। বিরাম নেই। বিশ্রাম নেই। ব্যস্ত সূচির কারণেই ঠিকমতো জিরিয়ে নেওয়ার সুযোগ মেলে না। তাই যানজটে গাড়ি আটকে যেতেই ক্যাটরিনা ভাবলেন, একটু ঘুমিয়ে নেওয়া যাক।

তবে ব্যস্ততা তো সিদ্ধার্থেরও কম নয়। তিনি কি ঘুমাতে পেরেছেন? ওই যে, সুইচটা সবার থাকে না। এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে সেই ঈর্ষার কথাই মজা করে লিখেছেন সিদ্ধার্থ, ‘দেখুন কে এভাবে ঘুমাচ্ছে! ব্যস্ত প্রচারণার ফাঁকে এভাবেই ঘুমিয়ে নিচ্ছেন ক্যাটরিনা কাইফ। সত্যিই ঈর্ষা হয় এই প্রতিভা দেখে।’ হিন্দুস্তান টাইমস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.