Sylhet Today 24 PRINT

হাসপাতালে মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৬

মাধুরী দীক্ষিতের ভক্তদের জন্য এটি বেশ উদ্বেগের খবর। কাঁধে প্রচণ্ড ব্যথা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এই বলিউড স্টার।

দিন কয়েক আগে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন মাধুরী। তাঁর স্বামী শ্রীরাম নেনেরও কাঁধের ব্যথার চিকিৎসা চলছিল সেখানে। মাধুরীও দীর্ঘদিন ধরে ভুগছেন একই সমস্যায়। এতদিন বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তাঁর চিকিৎসক স্বামীর কাছে। কিন্তু হঠাৎই ব্যথা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

জানা গেছে, সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্যই হাসপাতালে গিয়েছিলেন মাধুরী। কিন্তু হঠাৎ ব্যথা বেড়ে যাওয়ায় তাকে ভর্তি করে নেওয়া হয়। তবে এখন ভালো আছেন তিনি। আরও কয়েক দিন বিদেশে থেকে চিকিৎসা করাতে হবে তাঁকে।

এই মুহূর্তে মাধুরীর রূপালি পর্দায় ফেরার কোনও সম্ভাবনা নেই। তবে ভালো চিত্রনাট্য পেলে ভবিষ্যতে অবশ্যই ভেবে দেখবেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র: এবিপি আনন্দ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.