Sylhet Today 24 PRINT

রবীন্দ্রনাথের কবিতা নিয়ে হবে দুই বাংলার ছবি

বিনোদন ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৬

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতার ছায়া অবলম্বনে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। রেশমী মিত্র পরিচালিত এই চলচ্চিত্রে কাজ করবেন দুই দেশের শিল্পীরা।

‘হঠাৎ দেখা’ কবিতাটি লেখা হয়েছিল ১৯৩৮ সালের পটভূমির ওপর। আর সেই সময়ের কথা মাথায় রেখেই ছবির প্লট তৈরি করা হচ্ছে।

ছবির পরিচালক জানিয়েছেন, ছবিটির মূল গল্পটি একটি ট্রেনে। সেখানে দুটি চরিত্রের দীর্ঘদিন পর দেখা। আর সেখান থেকেই শুরু ছবিটি।

ছবিটিতে রবীন্দ্রসংগীতের পাশাপাশি থাকবে বাউল গান। ছবির শুটিং হবে ভারতের বীরভূম ও বংলাদেশের বিভিন্ন স্পটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.