Sylhet Today 24 PRINT

পর্ন হিসাবে বিক্রি হচ্ছে রাধিকার যৌনদৃশ্য!

বিনোদন ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৬

সিনেমাটি ২৪ টি আন্তর্জাতিক উৎসবে দেখানো হয়েছে, ১৮ টি পুরষ্কারও ঝুলিতে ভরা হয়ে গেছে। কিন্তু এরপরও বিতর্ক পিছু ছুটছেনা রাধিকা আপ্টে অভিনীত ‘পার্চড’ সিনেমার। রাধিকা এবং আদিল হুসাইন-এর ফাঁস হয়ে যাওয়া যৌনদৃশ্য এখন বিভিন্ন পর্ন সাইটে দেখা যাচ্ছে।

কদিন আগে অনলাইনে ছবিটিতে রাধিকার একটি যৌনদৃশ্য ফাঁস হয়ে ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, এবার বাজারে সেই সিনেমার পাইরেটেড ভার্সনও পাওয়া যাচ্ছে। পর্ন হিসাবে এসব ভিডিও কলকাতায় ৯০ রুপিতে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিষয়টি নিশ্চিত করেছেন রাধিকার সহ অভিনেতা আদিল হোসেনই।

তিনি বলেন, “আমি গতকাল গুগলের মাধ্যমে ব্যাপারটি জেনেছি। এটা খুবই দুঃখজনক। আমাদের দেশে যৌন ব্যাপারগুলো নিয়ে খুবই লুকাছাপা করে মানুষ, পর্ন নিয়েও বাড়াবাড়ি করা হয়। আর সেক্স টেপটি রাধিকার নামে ছড়ানো হচ্ছে, আমার নামে না। মেয়েদের এই সমস্যায় সবসময়ই পড়তে হয়।”

কদিন আগে এই প্রসঙ্গে কথা বলেছিলেন রাধিকা। তিনি জানিয়েছিলেন, কাহিনীর প্রয়োজনেই এমন দৃশ্যে অভিনয় করেছিলেন। রাধিকা ছাড়াও এই ছবির বিতর্ক নিয়ে মিডিয়াতে কথা বলেন এই ছবির অন্যান্য অভিনেতারাও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.