Sylhet Today 24 PRINT

আবারো বিয়ে করতে চান মণীষা কৈরালা

বিনোদন ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৬

অভিনেত্রী মনীষা কৈরালা ক্যান্সারের মত রোগকে হারিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে অভিনয় জীবন থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু এখন সুস্থ হয়ে ওঠার পর বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করার জন্যও প্রস্তুত ইলু ইলু গার্ল। বড় পর্দায় দ্বিতীয়বার ফেরার আগে মা হতে চান এই নায়িকা।
 
২০১০ সালে নেপালের ব্যবসায়ী সম্রাট দহলের সঙ্গে বিয়ে হয় মনীষার। কিন্তু দু`বছরের মাথায় বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তা হলে কি দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছেন নায়িকা?

মনীষা কৈরালা নিজে জানিয়েছেন, `পরিবারের সবার সঙ্গেই আমার খুব ভাল সম্পর্ক। কিন্তু তাঁরা সবাই নেপালে থাকে। তাই ফাঁকা বাড়িতে ফিরে আমার খুব একা লাগে। আমি বাড়ি ফিরে কারও সঙ্গে সময় কাটাতে চাই। তাই আমি সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছি। ছোট থেকেই আমি একটা বাচ্চা অ্যাডপ্ট করতে চেয়েছি।`

একইসঙ্গে তিনি দ্বিতীয়বার বিয়ে করারও ইচ্ছে প্রকাশ করেছেন। তার কথায়, `কে বিয়ে করতে চায় না! প্রথম দিকে একা থাকতে বেশ ভালই লাগে। কিন্তু তারপর অন্যরকম লাগে। আমার জীবনে যদি সত্যিই কেউ আসে তাহলে আমি ভেবে দেখব।`

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.