Sylhet Today 24 PRINT

পিট-জোলির বিবাহবিচ্ছেদ হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৬

হলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে। ব্র্যাডকে ডিভোর্স দিতে যাচ্ছেন জোলি।

বিয়ে ভেঙে দিতে জোলি সোমবার আদালতে আবেদন করেছেন বলে জানান তার আইনজীবী রবার্ট ওফার।

তিনি বলেন, স্বাস্থ্য এবং পারিবারিক বিষয় বিবেচনায় নিয়ে জোলি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এবিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।

হলিউডের এ তারকা জুটি ২০০৪ সাল থেকে একসঙ্গে আছেন। তবে তারা বিয়ে করেন ২০১৪ সালের আগস্টে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.