Sylhet Today 24 PRINT

পাকিস্তানে গান গাইবেন না কুমার শানু

বিনোদন ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৬

আগামী ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের এক শহরে গান গাইবার কথা ছিল কণ্ঠশিল্পী কুমার শানুর। সবকিছুই চূড়ান্ত ছিল। কিন্তু হঠাৎ শানু জানান, তিনি পাকিস্তানে গান গাইবেন না।

কারণ হিসেবে কুমার শানু জানান, গত ১৮ সেপ্টেম্বর ভোরে কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সফর বাতিল করেছেন তিনি।

কুমার শানু বলেন, "আমি আমার দেশ এবং সেনাবাহিনীকে ভালোবাসি ও শ্রদ্ধা করি। সেই কারণেই উরি হামলার পরিপ্রেক্ষিতে ২৬ তারিখের অনুষ্ঠান বাতিল করে দিয়েছি।"

তিনি বলেছেন, "ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা না হয়, তা নিশ্চিত করার জন্য দেশকে শক্তিশালী করতে হবে।"

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে গত রোববার এক সন্ত্রাসী হামলায় ভারতের ১৮ জন সেনা সদস্য নিহত হন। এই হামলার পর থেকেই ভারতের বিভিন্ন স্তরের মানুষ এর প্রতিবাদ জানাচ্ছেন। সেই তালিকায় এবার যুক্ত হল কুমার শানুর নাম। এই হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন শাহরুখ খান ছাড়াও বলিউডের অনেক তারকারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.