Sylhet Today 24 PRINT

সে আমাকে বিশ্বাস করেনি

বিনোদন ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

টালিগঞ্জের সেলিব্রেটিদের ব্যক্তিগত কথা জানা না গেলেও পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা মিমি চক্রবর্তীর সম্পর্কের কথা সবাই জানতেন। যদিও তারা সরাসরি কখনোই স্বীকার করেননি। কিন্তু কয়েক দিন ধরে টালিউডের সবচেয়ে বড় ওপেন সিক্রেট ছিল রাজ-মিমির প্রেমের ভাঙ্গন।

গুঞ্জনে ভেসে এসেছে বর্তমান সময়ের উঠতি এক নায়িকার সঙ্গে রাজের সম্পর্ক এবং মিমির নতুন বয়ফ্রেন্ডের কারণে তাদের সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু এমন খবরে মিমি আর চুপ থাকেননি। রাজের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত নায়িকা রাজকে দোষারোপ করেই বললেন, রাজ আমাকে বিশ্বাস করেনি। কিন্তু রাজের সম্পর্কেও আমাকে অনেকেই অনেক কথা বলেছে কই আমি তো বিশ্বাস করিনি।

ভারতের প্রভাবশালী মিডিয়া আনন্দবাজারে এক বিশেষ সাক্ষাতকারে টালিউডের টপমোস্ট এ নায়িকা বলেন, এ সম্পর্ক থেকে বের হয়ে শিখলাম জীবন এতো সহজ নয়, যতটা আমরা ভাবছি, ততটা সহজ মোটেই নয়। তার কারণ আপনি যখন একটি মানুষকে এক রকম ভাবছেন। কিন্তু সেই মানুষটা ওরকম নাও হতে পারে। এই ঘটনাটা আসলে আমার এক্সপিরিয়েন্স অনেকটা বাড়িয়ে দিল। এই এক্সপিরিয়েন্সটা নিয়ে আগামী ১০ বছর অন্তত কাটিয়ে দিতে পারবো।

রাজ চক্রবর্তীর পরিচালনায় একাধিক সুপারিহট ছবিতে অভিনয় করা মিমি বলেন, রাজের সঙ্গে যখন ভালো সম্পর্ক ছিল তখন যেমন যখন মিডিয়াতে কোনো কথা হয়নি এখন খারাপ সময়ে কথা হোক তা আমি চাই না। আসলে লাইফ গোজ অন। কারও জন্য কিছু থেমে থাকে না। ফলে জীবন চলছে। কিন্তু হ্যাঁ অনেকদিন একটি সম্পর্কের মধ্য দিয়ে গেছি তাই হয়তো খারাপ লাগছে, হয়তো রাজকে মিসও করবো।

এবারের দুর্গা পূজাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে রাজ ও মিমির সঙ্গে। তার কারণ রাজের পরিচালনায় মুক্তি পাবে সিনেমা ‘অভিমান’। এবং মিমির অভিনীত সিনেমা ‘গ্যাংস্টার’ও মুক্তি পেতে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.