Sylhet Today 24 PRINT

রাজের নতুন ছবিতে চিরকুট

বিনোদন ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৬

চিরকুটের গান মানেই নতুন কিছু। তাই অমিতাভ রেজার ছবি ‘আয়নাবাজি’ র পর এবার মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ছবি ‘তুমি যে আমার’-এ যুক্ত হলেন ব্যান্ডটির সদস্যরা।

শত্রু যখন কাছের বন্ধু, দু’জন যখন মিত্র, তখনি জীবন দীর্ঘ, জীবন তখন নতুন চিত্র- চিরকুটের সুর-সংগীত-কণ্ঠে এমন কথার গানটি লিখেছেন কবির বকুল।

গানটি প্রসঙ্গে শারমিন সুলতানা সুমি বলেন, ‌‘আমরা বরাবর একটু ভিন্ন কিছু শ্রোতাদের দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমরা খুব কম গান করি সেহেতু যেটাই করি একটু যত্ন নিয়ে করার চেষ্টা করি। এবারের গানটি করতে আমরা বেশ সময় নিয়েছি।’

এদিকে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, সুমি আপা এবং চিরকুটের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। কারণ তারা আমাকে অসম্ভব আন্তরিকতা দেখিয়ে গানটি তৈরি করেছেন। ধন্যবাদ বকুল ভাইকেও, দারুণ কথার গানটি লেখার জন্য।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.