Sylhet Today 24 PRINT

ভেঙে গেল শিমুল-নাদিয়ার সংসার

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৫

হৃদয় খান-সুজানার ঘর ভাঙার খবরের রেশ কাটতে না কাটতেই ভাঙলো আরেকটি শোবিজ তারকা দম্পতির সংসার। দীর্ঘ গুঞ্জনের পর্দা সরে অবশেষে উন্মোচিত হলো জনপ্রিয় মডেল-অভিনেতা মনির খান শিমুলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে অভিনেত্রী-নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের। সম্প্রতি আইনি প্রক্রিয়ায় তাদের তালাক সম্পন্ন হয়েছে।

নির্ভরশীল নানা সূত্রে জানা গেছে, দুই বছর ধরে শিমুল ও নাদিয়ার মধ্যে বনিবনা হচ্ছিল না। এ কারণে নাদিয়া কিছুদিন আলাদা থেকেছেন। একসময় ভালবাসার টানে আবার শিমুলের সংসারে ফিরে যান তিনি। কিন্তু তাদের সম্পর্কের কোন উন্নতি হয়নি। এ কারণে বিচ্ছেদে যেতে হলো তাদের।

এ প্রসঙ্গে নাদিয়া বলেন, সম্প্রতি আমাদের আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। মূলত মতানৈক্যের জের ধরেই প্রায় সাড়ে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছি। শিমুলের সঙ্গে দীর্ঘদিন আমার নানা বিষয় নিয়ে ঝামেলা চলছিল। অবশেষে আমরা সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিই।

এদিকে এ বিষয়ে শিমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, শিমুল-নাদিয়া ২০০৩ সালে একে অন্যের প্রেমে পড়েন। পাঁচ বছর প্রেমের পর ২০০৮ সালে তারা বিয়ে করেন।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.