Sylhet Today 24 PRINT

মিডিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ হলেন প্রসূন আজাদ

বিনোদন ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৬

আলোচিত ও সমালোচিত অভিনেত্রী প্রসূন আজাদকে আগামী এক বছরের জন্য মিডিয়ায় সবধরণের কাজ থেকে নিষিদ্ধ করা হয়েছে।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক এ তথ্য জানিয়েছেন।

অলিক জানান, প্রসূনের আচরণগত কিছু কারণেই ডিরেষ্টেরস গিল্ডের পক্ষ থেকে প্রসূনের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী একবছর প্রসূন কোনো নির্মাতা, প্রযোজকদের সঙ্গে কাজ করতে পারবেন না।

গত ১৮ অক্টোবর শুটিংকে কেন্দ্র করে ফেসবুকে পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাস ছোঁড়াছুঁড়ি করেন নির্মাতা রোকেয়া প্রাচী ও অভিনেত্রী প্রসূন আজাদ। প্রসূনের এমন আচরণে নির্মাতা রোকেয়া প্রাচী ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘ- নাটকের এই তিন সংগঠনের কাছে লিখিত অভিযোগ করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.