Sylhet Today 24 PRINT

‘বিশ্বের সুশ্রী পুরুষের তালিকায় ৩য় হৃতিক’

বিনোদন ডেক্স |  ২৫ নভেম্বর, ২০১৬

হৃতিক রোশানের ভক্তদের জন্য দারুণ সুখবর। একটি জনপ্রিয় ওয়েবসাইট অনলাইন ভোটাভুটির মধ্যে বিশ্বের সেরা ১০ সুশ্রী পুরুষকে বেঁছে নিয়ে একটি তালিকা তৈরি করেছে। আর এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশান।

ওয়াল্ডটপমোস্ট.কমের ওই তালিকায় এ বছর প্রথম স্থানে রয়েছেন টম ক্রুজ আর দ্বিতীয়স্থানে রয়েছেন টুইলাইট তারকা রবার্ট প্যাটিনসন। এর পরেই বলিউডের হৃতিক!

মিষ্টি মুখ, সুঠাম গড়ন এবং বিশ্বজুড়ে ইমেজ এবং জনপ্রিয়তার বিচারেই এই তালিকা করা হয়েছে।

বিশ্বের সেরা ১০-এর তালিকায় হৃতিক অবশ্য ভারত থেকে একা নন। সাত নম্বরে রয়েছেন ভাইজান সালমান খান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.