Sylhet Today 24 PRINT

মরণোত্তর চোখ দান করলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেক্স |  ২৫ নভেম্বর, ২০১৬

সুন্দর দুটি চোখ দিয়ে কোটি ভক্তের হৃদয় কেড়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তাঁর চোখের ভঙ্গি, চোখের ভাষা পাগল করে চলেছে বহু সিনেমাপ্রেমীকে। এই সুন্দর চোখ জোড়া 'আই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া'কে দান করেছেন ঐশ্বরিয়া।

তাঁর মৃত্যুর পর চোখ জোড়া 'আই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া' সংরক্ষন করবে। এরপর হয়তো কোনো অন্ধ ব্যক্তি আলো খুঁজে পাবেন ঐশ্বরিয়ার চোখের মাধ্যমে।

কেবল অভিনেত্রী হিসেবে নয়, মানুষ হিসেবেও এবার নিজেকে অসাধারণ প্রমাণ করলেন সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.