Sylhet Today 24 PRINT

চুমুতে সিদ্ধার্থই সেরা : আলিয়া

বিনোদন ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৬

যেন একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। বয়স খুব বেশি নয়; ২৩ বছর। এরইমধ্যে বলিউডকে যথেষ্ট চমক উপহার দিয়েছেন। তিনি অভিনেত্রী আলিয়া ভাট।
 
‘স্টুডেন্টস অব দ্য ইয়ার’ থেকে ‘ডিয়ার জিন্দেগি’র যাত্রাপথে বিস্মিত করেছেন দর্শককে। সাবলীল অভিনয় আর কেরিয়ারে সাফল্যের নিরিখে অনেকেই এখন তাকে হলিউডের জেনিফার লরেন্সের সঙ্গে তুলনা করছেন। সেই আলিয়া ভাট এবার ফাঁস করলেন তার চুম্বন অভিজ্ঞতা।
 
খ্যাতনামা পরিচালক-প্রযোজক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট ২০১২ সালে করণ জোহরের 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবির মাধ্যমে পা রাখেন বলিউডে।
 
হালে বলিউডে যে ক'জন আলোচিত তারকা অভিনেত্রী আছেন তার মধ্যে প্রথম সারিতে রাখা হচ্ছে আলিয়াকে।
 
এই তো কিছুদিন আগে, ফ্যাশন বিষয়ক 'গ্রেজিয়া' সাময়িকীর প্রচ্ছদে খোলামেলা ছবি ছাপা হয় এই অভিনেত্রীর। এবার তিনি খোলামেলা চুম্বন অভিজ্ঞতার বিষয়ে।
 
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার প্রেমের কথা বলেন অনেকেই। তবে এ নিয়ে কখনও আলো, কখনও অন্ধকার। অর্থাৎ কখনও প্রকাশ্যে তাদের দেখা যায়। কখনও একে অপরকে এড়িয়ে চলেন।
 
এবার সহ-অভিনেতা সিদ্ধার্থকে বড়সড় একটা সার্টিফিকেট দিলেন আলিয়া। জানিয়ে দিলেন, চুমুতে সিদ্ধার্থই সেরা।
 
তাহলে প্রশ্ন হলো, আর ক'জনের সঙ্গে চুম্বন অভিজ্ঞতা নিয়েছেন আলিয়া?
 
পর্যবেক্ষকরা বলছেন, ছবির প্রয়োজনে একাধিক নায়কের সঙ্গে ঠোঁটে ঠোঁট মিশিয়েছেন আলিয়া। তাদের মধ্যে আছেন অর্জুন কাপুরও। তিনি আলিয়ার ভাল বন্ধু। সম্প্রতি এক সাক্ষাৎকারে চুমুর বিষয়ে অর্জুনকেও ভাল নম্বর দেন আলিয়া। তবে এগিয়ে রাখছেন সিদ্ধার্থকেই। সূত্র টাইমস অব ইন্ডিয়া ও সংবাদ প্রতিদিন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.