Sylhet Today 24 PRINT

মাধুরীর বডিগার্ড হয়ে আসছেন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৬

বলিউডের হার্টথ্রব অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবার কলকাতার নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। আর ছবিতে মাধুরীর সঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম। ছবিতে মাধুরীর বডিগার্ডের চরিত্রে দেখা যাবে মোশাররফকে।

জানা গেছে, আশিস কুমার রায় পরিচালিত ছবিটির নাম ‘সিতারা’। বাংলা সাহিত্যের ধ্রুপদী লেখক আবুল বাশারের একটি গল্প থেকে নেয়া হয়েছে ছবির কাহিনী।

বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান নিয়ে ‘সিতারা’ ছবির কাহিনী। এতে ‘সিতারা’র নাম ভূমিকায় অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। অন্য একটি চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেতা কৌশিক সেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, মাধুরী ও মোশাররফ করিম ইতোমধ্যেই ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আসছে জানুয়ারিতে তিস্তা নদীর পাড়ে সীমান্ত এলাকায় ‘সিতারা’র শুটিং শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.