Sylhet Today 24 PRINT

ঐশ্বরিয়ার আত্মহত্যার চেষ্টা!

বিনোদন ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৬

বলিউড তারকা ঐশ্বরিয়া রায় আত্মহত্যার চেষ্টা করেছেন- সম্প্রতি এমন খবর ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়- ঐশ্বরিয়া রায় অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। তার হাতে ব্যান্ডেজ বাঁধা।

বলা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খান ঐশ্বরিয়া। তাকে এমন অবস্থায় দেখে স্বামী অভিষেক তখনই ডাক্তার ডেকে আনেন বাড়িতে। মিডিয়া যাতে বিষয়টি টের না পায়, সেজন্য ঐশ্বরিয়াকে বাসাতেই চিকিৎসা করানো হয়।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে এমনিতেই ঝামেলায় ছিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী। ছবিতে রণবীর কাপুরের সাথে একাধিক অন্তরঙ্গ দৃশ্য থাকায় তিনি শ্বশুর বাড়ির সমালোচনার মুখে পড়েন। ফলে স্বাভাবিকভাবেই ঐশ্বরিয়ার আত্মহত্যা চেষ্টার খবরটি তার অগণিত ভক্তকে উদ্বিগ্ন করে তোলে।

তবে জানা গেছে, ভক্তদের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে ঐশ্বরিয়া আপাতত সুস্থ ও স্বাভাবিক আছেন। অমিতাভ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ছবির সাফল্য নিয়ে তিনি ও তার পুরো পরিবার খুশি। এই অর্জনকে তারা উপভোগও করছেন।

এই আত্মহত্যার চেষ্টা স্রেফ গুজব কিনা, তা এখনো স্পষ্ট নয়। ঐশ্বরিয়ার শ্বশুর অভিতাভ বচ্চনকে নিয়েও একসময় এমন আত্মহত্যার খবর সিনেমা দুনিয়ায় সাড়া ফেলেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.