Sylhet Today 24 PRINT

বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে নারীদের সোচ্চার হতে বললেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক  |  ০৭ ডিসেম্বর, ২০১৬

ভারতে নারী নির্যাতনের হার অনেক বেশি। পথে, ঘাটে, বাসে এমনকি ঘরেও নিরাপদ নয় ভারতের নারীরা। বাইরে ধর্ষণের পাশাপাশি নিজের ঘরেও বৈবাহিক ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা।

এবার এ নিয়ে কথা বলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিশেষ করে বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে নারীদের সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে ক্যাটরিনা বলেন, সমাজের কারণে বিবাহিত নারীরা ঘরে নির্যাতনের ব্যাপারে চুপ থাকেন। শিক্ষিত নারীও চুপ করে থাকেন। কারণ,এ সমাজ বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে মনে করে না।

তিনি মনে করেন, এ ধরনের নির্যাতন নিয়ে ভুক্তভোগী নারীদের সরব হওয়া উচিত।

লিঙ্গবৈষম্য নিয়েও প্রশ্ন তোলেন ক্যাটরিনা। ওই অনুষ্ঠানে তিনি বলেন, পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীদের দুর্ভোগ বাড়ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.