Sylhet Today 24 PRINT

‘ছুঁয়ে দিলে মন’ এবার শাবিতে

বিনোদন ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৫

সিলেটে চিত্রায়িত আলোচিত চলচ্চিত্র 'ছুঁয়ে দিলে মন' এবার প্রদর্শিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। চোখ ফিল্ম সোসাইটির আয়োজনে ২৪ ও ২৫ এপ্রিল (শুক্র ও শনিবার) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়াম চলচ্চিত্রটি প্রদর্শিত  হতে যাচ্ছে।

শিহাব শাহীনের পরিচালনায় রোমান্টিক ধাঁচের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন - আরেফিন শুভ, জাকিয়া বারী মম, নওশাবা খান, সুষমা সরকার, আলী রাজ, ইরেশ জাকের, মিশা সওদাগর এবং মাহবুবুজ্জামান মিঠু।

৫০ টাকা করে টিকেট কিনে যে কেউ আলোচিত এই চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন।  আয়োজক সূত্রে জানা গেছে- ২২ তারিখ থেকে অর্জুন তলা, শাবিপ্রবি এবং প্রদর্শনীর পূর্বে অডিটোরিয়ামের সামনের বুথ থেকে টিকেট সংগ্রহ করা যাবে।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.