Sylhet Today 24 PRINT

মাত্র ৯ দিনে ৩০০ কোটি ছাড়ালো আমির খানের ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৭

মুক্তির ৯ দিনের মাথায় সাড়ে ৩০০ কোটি রুপি আয় করেছে আমির খানের সিনেমা ‘দঙ্গল’। সম্প্রতি ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের পর এত কম সময়ের মধ্যে কোনো ছবির এত টাকা আয় ভারতজুড়ে এখন আলোচনার বিষয়।

গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত বিশ্বজুড়ে এই ছবি আয় করেছে ৩৫৪ কোটি ২১ লাখ রুপি। এর মধ্যে ভারত থেকে আয় করেছে ২৩১ কোটি ৬২ লাখ রুপি আর ভারতের বাইরে আয় করেছে ১২২ কোটি ৫৯ লাখ রুপি। ধারণা করা হচ্ছে, এমন আয় অব্যাহত থাকলে ‘দঙ্গল’ এর আগে মুক্তি পাওয়া ‘পিকে’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বজরঙ্গী ভাইজান’ এর আয়ের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ সিনেমাটি মুক্তি পায় গত ২৩ ডিসেম্বর। এতে আমির খান ছাড়াও আরও অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা ও সাক্ষী তানওয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.