Sylhet Today 24 PRINT

অভিনেতার ‘পারিশ্রামিক’ মাত্র ১ টাকা!

অনলাইন ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৭

ভারতের সিনেমা তারকাদের পারিশ্রামিক নিয়ে অনেক আলোচনা হয়। কোটির ঘরে আছেন অনেক তারকাই। সালমান, শাহরুখ, আমির তাদের পারিশ্রামিকের দিকে তাকালে দেখা যায়- সালমান খান নেন ৬০ কোটি, ‘মিস্টার প্যাশেনট’ আমির নো কম্প্রোমাইসে বিশ্বাসী, তাই ৫০ এর কাছাকাছি। শাহরুখ খানও ওই ৪০-৪৫ কোটি। কোটির তালিকাতে রয়েছেন, রণবীর সিংহ, রণবীর কাপুরের মত অভিনেতারাও।

তবে এত পারিশ্রমিক নেওয়া অভিনেতারা যেমন রয়েছে, তেমনই ব্যতিক্রমও রয়েছে। যেমন নওয়াজউদ্দিন সিদ্দিকি। শ্লোক শর্মার ছবি ‘হারামখোর’-এর জন্য নিলেন এক টাকা পারিশ্রমিক!

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ২০১৫ সালে নিউ ইয়র্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় এই ছবির। সেন্সর বোর্ডের কাঁচি টপকে, অনেক হার্ডল পেরিয়ে এ দেশে অবশেষে মুক্তি পেল ‘হারামখোর’।  শিক্ষকের সঙ্গে ছাত্রীর প্রেম এবং পরবর্তী সমস্যা নিয়েই গল্পে এগোয়।

এমনিতে ‘হারামখোর’ বেশ কম বাজেটের ছবি। সেটা শুরুতেই জানতেন নওয়াজ। তা সত্ত্বেও স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় ফিল্ম করতে রাজি হন তিনি।

প্রযোজক গুনিত মোংগা বলেন, ‘শুরুতেই নওয়াজের এই সিনেমার স্ক্রিপ্ট বেশ পছন্দ হয়ে যায়। তাই সামান্য পারিশ্রমিকেই কাজ শুরু করে দেন তিনি। আসলে এই সিনেমাতে একটি প্যাশন কাজ করেছে। নওয়াজ সেটা বুঝতে পেরেছিল। আর ও এত সহৃদয় যে মাত্র এক টাকা পারিশ্রমিক নেয় ‘টোকেন মানি’ হিসেবে!

নওয়াজের মত অভিনেতারাই হয়ত প্রমাণ করেন সিনেমার প্রতি প্যাশনটাই বড়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.