Sylhet Today 24 PRINT

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন প্রিয়াংকা

বিনোদন ডেক্স |  ১৯ জানুয়ারী, ২০১৭

টিভি নাটকের সেরা অভিনেত্রী হিসেবে টানা দ্বিতীয়বারের মতো পিপলস চয়েস অ্যাওয়ার্ড প্রিয়াংকা চোপড়া।

প্রিয়াংকার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ভায়োলা ডেভিস, কেরি ওয়াশিংটন, এলেন পম্পেও আর তারাজি পি হেনসনের মতো তারকারা। কিন্তু সবাইকে হারিয়ে পুরস্কারটি বাগিয়ে নিলেন ‘কোয়ান্টিকো’ সিরিয়ালে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করা প্রিয়াংকা।

পুরস্কার পাওয়ার পর প্রিয়াংকা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মনোনয়ন পাওয়া অন্য সহশিল্পীদেরও। বলেন, তাঁদের মতো অসাধারণ অভিনেত্রীদের দেখেই তিনি টেলিভিশনে যুক্ত হয়েছিলেন। তাঁদের দেখে পেয়েছেন ভালো অভিনয়ের প্রেরণা।

সূত্রঃ ফিল্মফেয়ার

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.