Sylhet Today 24 PRINT

পোশাক-বিভ্রাটের শিকার শ্রুতি হাসানের বোন অক্ষরা

নিউজ ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৫

অমিতাভ বচ্চন অভিনীত শমিতাভ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন শ্রুতি হাসানের বোন অক্ষরা। এই সিনেমারই লঞ্চ অনুষ্ঠানে পোশাক-বিপত্তির শিকার হলেন কমল হাসান ও সারিকার কনিষ্ঠা কন্যা।

সেখানে অমিতাভ ও পরিচালক আর বল্কির সঙ্গে হাজির ছিলেন অক্ষরাও। কালো একটা পোশাক পরেছিলেন তিনি। পোশাকটি খাটো হওয়ায় তা সামলাতে সচেতনও থাকতে দেখা যায় তাঁকে।


কিন্তু শেষরক্ষা হল না। একসময় তাঁকে অস্বস্তিতে ফেলে বেরিয়ে পরল অন্তর্বাস।এই প্রথম বলিউডের কোনও অনুষ্ঠানে প্রকাশ্যে এলেন অক্ষরা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ঘটে যায় বিপত্তি।


সামলানোর চেষ্টা করলেও ক্যামেরায় ধরা পড়ল তাঁর অস্বস্তিকর মুহূর্ত।উল্লেখ্য, শমিতাভ-এ নায়িকার ভূমিকায় দেখা যাবে অক্ষরাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.