নিউজ ডেস্ক | ২১ জানুয়ারী, ২০১৭
কিছুদিন আগে মা হওয়া কারিনা কাপুর খান আগামী মাসে ভারতের মুম্বাইয়ে ল্যাকমে ফ্যাশন উইকে ক্যাটওয়াক করবেন। ডিজাইনার আনিতা ডোংরের শোস্টপার হিসেবে থাকছেন তিনি। সংবাদ সংস্থা আইএএনএস এ খবর দিয়েছে।
২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। তাদের ছেলে তৈমুরের বয়স এক মাস পূর্ণ হলো শুক্রবার (২০ জানুয়ারি)। গত বছর সে গর্ভে থাকা অবস্থায়ও সব্যসাচীর শো-স্টপার হিসেবে র্যাম্পে হেঁটেছিলেন বেবো। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্মেছে ও।
আগামী মাসেই ‘ভিরে ডি ওয়েডিং’ নামের নতুন একটি ছবির কাজ শুরু করতে পারেন কারিনা। তাকে সবশেষে গত বছর ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দেখা গেছে।