Sylhet Today 24 PRINT

ওমরাহ পালন করলেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৭

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা তাদের একমাত্র ছেলে অারিজ জলিলকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ হজ পালন করে দেশে ফিরেছেন।

২০১৪ সালে প্রথম সন্তান জন্মের পর থেকেই কাবা শরীফ জিয়ারতের পরিকল্পনা ছিল চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে ছেলেকে নিয়ে ওমরাহ হজ পালন করেছেন এ দম্পতি।

প্রসঙ্গত: দীর্ঘদিন পর প্রাণ গ্রুপের পণ্য ম্যাক্স কোলার বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন এ দম্পতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.